- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» বিএনপি এ সরকারের অধীন কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না: মির্জা ফখরুল
প্রকাশিত: ১৬. জুন. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: সুষ্ঠু হবে না জেনেই বিএনপি এ সরকারের অধীন কোনো নির্বাচন অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীন নির্বাচনে গেলে তাদের বৈধতা দেয়া হবে। এটা প্রমাণিত সত্য। যে কারণে এই সরকারের অধীন আর কোনো নির্বাচনেই বিএনপি যাচ্ছে না। খুব পরিষ্কার করে বলেছি।
সদ্য ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা গণতন্ত্রকে হরণ করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, বাকশাল করেছে, তাদের কাছ থেকে গণতন্ত্র পেতে পারে না–এটাই হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে একটা বডি কেমেস্ট্রি কাজ করে। যেখানে একদলীয়, জোর করে সবকিছু আদায় করে নেয়া, যেটা সবসময় একইভাবে আছে।
বিএনপির মহাসচিব আরও বলেন, এখন আমাদের রাষ্ট্রের অস্তিত্ব ও জাতির অস্তিত্বের জন্য সংবাদপত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে যদি রক্ষা করতে চাই, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই। চূড়ান্ত আন্দোলনে যাওয়ার এবং দেশকে মুক্ত করার ব্যাপারে আমাদের মধ্যে কোনো ঘাটতি নেই। নিঃসন্দেহে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ অবস্থার পরিবর্তন ঘটাব এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের যৌথ উদ্যোগে ‘১৬ জুন সংবাদপত্রের কালো দিবস’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৬ জুন সংবিধানের চতুর্থ সংশোধনীতে সরকার ৪টি সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্র বন্ধ করে দেয়। এরপর থেকে সাংবাদিকদের একটি অংশ এ দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

