সর্বশেষ

» সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃত্বে জালালি পংকি ও মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর শাখার ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়কের দায়িত্ব পেয়েছেন সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি  আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব হিসেবে রয়েছেন সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

বুধবার(২৯সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়,আব্দুল কাইয়ুম জালালি পংকিকে  আহবায়ক ও মিফতাহ সিদ্দিকী সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual4 Ad Code

কমিটির অন্যান্যরা হলেন-কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন হুমায়ন কবির সাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কায়েস লােদী, জিয়াউর গনি আরেফিন জিল্লু, অ্যাড. হাবিবুর রহমান, সৈয়দ মেসবাউদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হােসেন চৌধুরী, অ্যাড. রােকসানা বেগম শাহনাজ এবং সদস্যরা হলেন নাসিম হােসেন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হােসেন, বাবু নিহার রঞ্জন দে, আব্দুল আলিম দিপক, নজীবুর রহমান নজীব, অ্যাড. আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহি, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমেদ মাের্শেদ, হুমায়ন আহমেদ মাসুক, আক্তার রশিদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হােসেন, শামীম মজুমদার, মতিউল বারী খোরশেদ ও আবুল কালাম।

Manual7 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual7 Ad Code