- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
» পিআইবি-এটুআই পুরস্কার পেলেন সিলেটের সাংবাদিক শুয়াইব হাসান
প্রকাশিত: ২৭. জুন. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক:: পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০২১’ পেয়েছেন সিলেট মিরর-এর নিজস্ব প্রতিবেদক শুয়াইব হাসান (শুয়াইবুল ইসলাম)। সিলেট মিরর-এ প্রকাশিত ‘ডিজিটালে বদলে যাওয়া জীবন’ শিরোনামে পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পান।
আজ রবিবার (২৭ জুন) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুয়াইব বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট জেলা প্রতিনিধির দায়িত্বে আছেন। তিনি সিলেট প্রেসক্লাবের ২০১৮-১৯ সেশনের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) যৌথভাবে ২০১৫ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে। তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান (এমপি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান (পিএএ)। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।
এবার সাতটি ক্যাটাগরিতে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার দেওয়া হয়। পিআইবি গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে পুরস্কারের জন্য বিজয়ী সাতজনের নাম চূড়ান্ত হয়। আজ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
তারা হলেন- জাতীয় দৈনিক সংবাদপত্র (বাংলা) ক্যাটাগরিতে সাদেকুর রহমান (দৈনিক জবাবদিহি), জাতীয় দৈনিক সংবাদপত্র (ইংরেজি) ক্যাটাগরিতে জসীম উদ্দীন.(ফিনানসিয়াল এক্সপ্রেস), টেলিভিশন ক্যাটাগরিতে আল মামুন (বাংলাভিশন), আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে শুয়াইবুল ইসলাম (দৈনিক সিলেট মিরর), অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে সোলায়মান হাজারী ডালিম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), বেতার ক্যাটাগরিতে মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ বেতার), নারী সাংবাদিক ক্যাটাগরিতে আঞ্জুমান লায়লা (চ্যানেল আই)।
অনুষ্ঠানে অতিথিরা প্রত্যেক বিজয়ীর হাতে ৭৫ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
শুয়াইবুল ইসলামের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল গ্রামে।
সর্বশেষ খবর
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে মামুন চৌধুরী -শফিকুল ইসলাম

