- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব
প্রকাশিত: ২১. জুন. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর। সোমবার সকাল ৮টা থেকে ২০৪টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া লক্ষীপুর-২ আসনের উপ নির্বাচন এবং ঝালকাঠি ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে তিনি দাবি করেন।
সারাদেশের নির্বাচন শেষে সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিব এসব কথা বলেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, ‘ভোলার চরফ্যাশন উপজেলার একটি কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন এবং বরিশালের গৌরনদী উপজেলার ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচন মনিটরিং করা হয়েছে। এছাড়া বিভিন্ন মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে, তার ওপরে ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, দু’জন নিহত হয়েছে। কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। এছাড়া সব নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’
দুইজন নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘প্রার্থীরা নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় নিহতের ঘটনা ঘটেছে। কাজেই তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন। তাছাড়া ঘটনার তদন্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

