- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» সিলেটের ৩ পৌরসভা নির্বাচন: বিদ্রোহীদের জয়জয়কার, নৌকা ১
প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২১ | শনিবার
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজার পৌরসভায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপের পৌর নির্বাচনে ৩ পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহীদের জয়জয়কার। ২ টিতে আওয়ামীলীগের ব্যাপক ভরাডুবি ও বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। এমনকি দুটিতে প্রধান প্রতিদ্বন্দ্বীও ছিল আওয়ামীলীগের অপর বিদ্রোহী। জকিগঞ্জ পৌর নির্বাচনে মাত্র ২ ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ। অপরদিকে মাত্র ১ টিতে বিজয়ী হয়েছে আওয়ামীলীগের নৌকা, যদিও সেখানে একদিন আগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী। তবে ৩টি পৌরসভায় ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল, জকিগঞ্জ পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ এবং মৌলভীবাজার সদর পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী ফজলুর রহমান।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীক নিয়ে মোঃ ফজলুর রহমান দ্বিতীয় বারের মত বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ১৩ হাজার ৬শ ৯৭ ভোট পেয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অলিউর রহমান ৩ হাজার ৭শত ৩০ ভোট পেয়েছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিয়ে কোন প্রার্থীর অভিযোগ ছিলনা।
গোলাপগঞ্জ প্রতিনিধি জানান, গোলাপগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীকে ৫ হাজার ৮শ ৫১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী জাকারিয়া আহমদ পাপুল মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫শ ৫৮ ভোট। বিএনপি প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২শ ২২ ভোট। আর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রুহেল আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১শ ৭৫ ভোট।
জকিগঞ্জ প্রতিনিধি জানান, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচনে নারিকেল প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ ২ হাজার ৮৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ২ হাজার ৮১ ভোট। মাত্র ২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে যুবলীগের আব্দুল আহাদ। আল ইসলাহ প্রার্থী হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট। আওয়ামীলীগের প্রার্থী মুক্তিযোদ্ধা খালিক উদ্দিন পেয়েছেন ৬৬৯ ভোট। বিএনপির ইকবাল আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১০ ভোট।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

