- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কাল থেকে শুরু : কাদের
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক:: আওয়ামী লীগের পাঁচ সহযোগী সংগঠনের সম্মেলনের দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) থেকে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।’
বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক স্মরণসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন হওয়া সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি জমা পড়েছে। করোনার জন্য অনেকদিন ধরে সাংগঠনিক কার্যক্রম না চলায় এসব কমিটি করতে সময় লেগেছে। কিন্তু, এখন সব সংগঠনই পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছে। এর ধারাবাহিকতায় আগামীকাল স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’
তিনি জানান, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটিও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচন স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করেছে। কিন্তু দুর্ভাগ্য এই যে, এই নির্বাচনকে কেন্দ্র করে বরাবরের মতো বিএনপি নেতাদের কথাবার্তা, আচার-আচরণে দেশবাসী হতাশ হয়েছে। তারা এ নির্বাচন নিয়ে চিরাচরিত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। তারা রাজনৈতিক ব্যর্থতার কারণে নিশ্চিত পরাজয় জেনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্টে বিভ্রান্তিকর মন্তব্য করে থাকেন। একের পর এক দোষারোপ করে থাকেন।’ বিএনপি ভোটারদের উৎসাহ-উদ্দীপনা নষ্টের অপপ্রয়াস চালায় বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

