- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» বাংলাদেশে বিমান চলাচলে আমিরাতের নিষেধাজ্ঞা বাড়ল
প্রকাশিত: ২১. জুলাই. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচলের নিষেধাজ্ঞা আরেক দফায় বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আমিরাতের সব ধরনের ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অর্থাৎ এই চার দেশের নাগরিকরা নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটিতে যেতে পারবেন না। যে কারণে আমিরাতে যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে তাদের।
এর আগে, গত ২৪ এপ্রিল বাংলাদেশসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। পরে ২৯ জুন বাংলাদেশসহ ১৪টি দেশের ভ্রমণকারীদের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়। এতে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ওই সময় আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ) জানায়, ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার ভ্রমণকারীদের আগামী ২১ জুলাই পর্যন্ত আমিরাতে প্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।’
মালবাহী কার্গো ফ্লাইট এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত ফ্লাইটসমূহ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। ১৮ জুলাই আমিরাতভিত্তিক এয়ারলাইন ইতিহাদ এয়ারলাইন্স বাংলাদেশ, ভারতসহ ছয়টি দেশ থেকে বিমান চলাচল স্থগিত করে। পরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়।
তবে আমিরাতের নাগরিক, কূটনীতিক এবং গোল্ডেন ভিসাধারীরা এই ভ্রমণ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে। আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে করোনার আরটিপিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

