- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
» বিএনপি মুসলিম লীগের মতো হয়ে যাচ্ছে:শফি আহমদ চৌধুরী
প্রকাশিত: ২১. জুন. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক: সিলেট-৩ আসনে উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী বলেছেন, নির্বাচন বর্জন করতে করতে বিএনপি দিনদিন মুসলিম লীগের মতো হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দলটি অস্তিত্ব সঙ্কটে পড়বে।
শফি আহমদ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিএনপির আপত্তি সত্ত্বেও এবার উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শফি। একারণে বিএনপির পক্ষ থেকে প্রথমে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। এর জবাব দেওয়ার পর শনিবার তাকে বহিস্কার করে বিএনপি।
বিএনপির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শফি আহমদ চৌধুরী রোববার গণমাধ্যমে এনিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বহিস্কারের প্রতিক্রিয়ায় শফি আহমদ বলেন, ‘আমি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি। তার হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি। এখন যারা নেতৃত্বে আছেন, তারা হয়তো তখন রাজনীতি কী জিনিস সেটাই বুঝতেন না।
শফি চৌধুরী বলেন, ‘আমাকে শোকজ করা হয়েছিলো। আমি তিন পাতার একটি চিঠিতে জবাব দিয়েছিলাম। সেখানে আমি নির্বাচন করার কারণ সম্পর্কে বিস্তারিত বলেছি। বলেছিলাম- এলাকার মানুষের চাওয়া, জনতার চাপে পড়ে আমি ভোটে দাঁড়িয়েছি। বিএনপি ভোটের দল। ভোটে না যেতে যেতে মাঠপর্যায়ে খুবই করুণ অবস্থায় আছে দলটি। ইলেকশনে না গিয়ে বিএনপির অবস্থা দিন দিন মুসলিম লীগের মতো হয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমি মাটি ও মানুষের রাজনীতি করি। এই রাজনীতি থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। বিএনপির স্থানীয় কিছু নেতা বিভিন্ন সময় আর্থিকভাবে ফায়দা নেন, তারাই কেবল সক্রিয়। তবে আমার পক্ষে জনসাধারণ সক্রিয়। জীবনের শেষ এই নির্বাচনে নিশ্চিত বিজয়ী হব।’
দল থেকে বহিষ্কারের কোনো চিঠি এখনও পাননি জানিয়ে শফি চৌধুরী বলেন, বিষয়টি আমি গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি।
প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণ হবে।
সর্বশেষ খবর
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

