- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» এবারো হজ্ব করতে পারবেন না বাংলাদেশিরা
প্রকাশিত: ১২. জুন. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক::করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো এবারও সৌদি আরবের নাগরিক ছাড়া অন্য কোনো দেশের নাগরিকরা হজে যেতে পারবেন না। তবে সৌদি আরবের নাগরিকের পাশাপাশি দেশটিতে অবস্থান করা অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত পরিসরে এবারের হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এর ফলে গত বছরের মতো এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশের কেউ।
আজ শনিবার (১২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও (১৪৪২ হিজরি/২০২১ খ্রি.) সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীগণ হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার হজ নিবন্ধনের তারিখ কয়েক দফা সময় বৃদ্ধির পরেও সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫ হাজার ৫১২ জন নিবন্ধন করেছেন। যদিও এবার হজে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জনের হজে যাওয়ার লক্ষ্যমাত্রা ছিল।
হিজরি সালের জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় মিলনমেলা করোনাভাইরাসের কারণে গতবার বন্ধ ছিল। গত বছর অভ্যন্তরীণভাবে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা থাকলেও কেউ যেতে পারেননি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে এবারও সীমিত পরিসরে হজ বন্ধের আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত এবারও সৌদি আরবে থাকা মুসলমানদের ছাড়া বাহিরের কোনো দেশের মানুষকে হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

