সর্বশেষ

» কানাইঘাটে ট্রাক্টর উল্টে দুই শিশু নিহত

প্রকাশিত: ১১. মে. ২০২১ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি:: সিলেটের কানাইঘাটে ট্রাক্টর উল্টে চাপা পড়ে নাইম আহমদ (৮) ও মাইশা বেগম (৫) নামের দুই শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ট্রাক্টরের চালক শরীফ উদ্দিন। মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি লন্তিরমাটি গ্রামের মাহতাব উদ্দিনের সন্তান ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লন্তিরমাটি গ্রামের শরীফ উদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ট্রাক্টর চালক শরীফ উদ্দিনের পাশে বসা ছিলো শিশু নাইম ও মাইশা। ট্রাক্টরটি ঘুরানোর একপর্যায়ে উল্টে গিয়ে শিশু নাইম ও মাইশা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য আবুল হুসেন হোসেন। তিনি বলেন. ট্রাক্টর উল্টে দুই শিশু নিহত হয়েছে।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত    করে বলেন, অসাবধানতা বসত ট্রাক্টর উল্টে দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930