সর্বশেষ

» সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে আব্বাস উদ্দিনের শোক প্রকাশ

প্রকাশিত: ০৫. মে. ২০২১ | বুধবার

চেম্নার ডেস্ক:: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য  ও সিলেট জেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন সেলিম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্বাস উদ্দিন চেয়ারম্যান।

এক শোক বার্তায় বিএনপি নেতা আব্বাস উদ্দিন বলেন, দিলদার হোসেন সেলিম ছিলেন একজন প্রবীণ রাজনীতিবীদ ও বিজ্ঞ সংসদ সদস্য। তার মৃত্যুতে সিলেটের রাজনীতিতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা অপূরনীয়। তিনি মরহুমের রোহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,আজ বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930