- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» ভারতে একদিনে রেকর্ড সাড়ে ৩ লাখ শনাক্ত, মৃত্যু ২৮১২
প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক :: গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে ৩ লাখ রোগী শনাক্ত হয়েছিল সেখানে। এবার সাড়ে তিন লাখ রোগী শনাক্তের রেকর্ডও নিজেদের করে নিল তারা।ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন।
ভারতীয় মেডিক্যাল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) তথ্যমতে, গত রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গতকালই পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২ হাজার ৩৬৭টি।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার রাতে অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম মহারাজা হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচজন রোগী মারা গেছেন।সংক্রমণের ঢেউ মোকাবিলায় সোমবার থেকে ৩ মে পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে উত্তরাখণ্ডের কোটদ্বার ও স্বর্গাশ্রম এলাকায়।এদিকে, ভারতের সংকট কাটাতে তিনশটিরও বেশি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই যন্ত্রটি বাতাস থেকে অক্সিজেন পৃথক করতে সক্ষম।রবিবারই কনসেনট্রেটরগুলো নিউইয়র্ক থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। এয়ার ইন্ডিয়ার একটি কার্গো প্লেনে করে সেগুলো সোমবার দুপুরের দিকে দিল্লি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।অক্সিজেন সহায়তার পাশাপাশি ভারতে করোনা টিকা তৈরির কাঁচামাল রফতানিও ফের শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইটে বলেছেন, মহামারির প্রথম দিকে আমাদের হাসপাতালগুলো চাপে পড়লে ভারত যেভাবে সহায়তা পাঠিয়েছিল, আমরাও প্রয়োজনের সময়ে তাদের সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।যুক্তরাজ্য বলেছে, তারা ভারতে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি ইনভেসিভ ভেন্টিলেটর এবং ২০টি ম্যানুয়েল ভেন্টিলেটর পাঠাবে।ফ্রান্স ঘোষণা দিয়েছে, তারা ভারতকে অক্সিজেন সহায়তা দেবে। দেশটিকে সৌদি আরব দেবে ৮০ টন তরল অক্সিজেন।ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ভারতে অক্সিজেন এবং ওষুধ পাঠানোর পরিকল্পনা করছে। কমিশনের প্রধান ভন ডার লিয়েন বলেছেন, ভারতের সাহায্যের আবেদনে সাড়া দিতে দ্রুত সংস্থানের ব্যবস্থা করছেন তারা।বিপদের সময় পুরোনো শত্রুতা ভুলে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানও। তারা প্রতিবেশীদের কাছে জরুরি চিকিৎসা উপকরণ পাঠাতে চেয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

