- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
» জাতীয় সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ
প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেওয়ালে গুরুত্বপূর্ণ জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে নির্দেশনাটি বাস্তবায়ন করে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি তারিক-উল-হাকিম এবং বিচারপতি এসএম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
এর আগে ১২ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিট করেন। রিট আবেদনে আইন মন্ত্রণালযের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।
আবেদনে বলা হয়, সংবিধানে ৪ক অনুচ্ছেদে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি আধা-সরকারি অফিস, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
প্রসঙ্গত, এর আগে একই বিষয়ে সংসদ সচিবালয়ের সচিবের কাছে আবেদন করা হয়। কিন্তু তিনি সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের কোন উদ্যোগ না নেওয়ায় এই রিট দায়ের করা হয়।
এদিকে, আইনজীবী সুবীর নন্দী দাসের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৯ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশের প্রতিটি আদালত কক্ষে বা এজলাসে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা দেন। যা ইতিমধ্যে সারাদেশে প্রতিটি আদালতে বাস্তবায়ন করা হয়েছে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

