সর্বশেষ

» চিরনিদ্রায় শায়িত প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিনের বড় ভাই শফিক উদ্দিন

প্রকাশিত: ২১. এপ্রিল. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিনের বড় ভাই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুছাই ইউনিয়নের তৈয়ব কামাল গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ ডাক বিভাগের সহকারী পরিদর্শক অবঃ মোঃ শফিক উদ্দিন (৬৫) গত ১৯ এপ্রিল ১১.৩০ ঘটিকার সময় অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান, গতকাল ২০ এপ্রিল বাদ জোহর তৈয়ব কামাল শাহজালাল লতিফিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে, এতে ইমামতি করেন মরহুমের ছোট ভাই লন্ডন প্রবাসী মুফতি মাওলানা মোঃ রফিক উদ্দিন। এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,কুছাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুস ছবুর, সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি সুমন সিকদার, মোঃ ফখরুল ইসলাম ও মরহুমে ছেলে শাহরিয়ার হুসাইন তানভীর সহ এলাকার সর্বস্তরের জনগণ এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও উপস্থিত ছিলেন। জানাযা পরবর্তী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31