সর্বশেষ

» স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক

প্রকাশিত: ১৯. এপ্রিল. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক::স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। আজ সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে হেফাজতের কয়েকজন শীর্ষ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধানমন্ডির বাসায় যান।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১০টার দিকে হেফাজতের শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢোকেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজী, হেফাজত মহাসচিব নূরুল ইসলাম জিহাদী, মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930