- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» আবুধাবি থেকে ৬৮ বাংলাদেশিকে ফেরত : বিমানবন্দরে ধর্মঘট
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: আবুধাবি থেকে ফেরত পাঠানো ৬৮ প্রবাসী বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিনামূল্যে নতুন টিকেট প্রদান ও কোন ফ্লাইটে তাদের আবার আবুধাবি পাঠানো হবে সেই নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তারা বিমানবন্দরে থেকে যাবেন না বলেও জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
বিষয়টি স্বীকার করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান জানান, প্রবাসীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) আশরাফুল আমিন মুকুট এসে তাদের আশ্বস্ত করেছেন, পুনরায় তারা যাওয়ার অনুমতি পেলে টিকেটের বিষয়টি বিবেচনা করা হবে। এতেও কোনো কাজ হয়নি বলে জানা গেছে। প্রবাসীরা তাদের দাবিতে অনড়। এই অবস্থানের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
এর আগে রোববার (১৬ আগস্ট) বিমানের ব্যবস্থাপনা পরিচালকের দাবি, এই ঘটনায় বাংলাদেশ বিমান বা কোনো কর্তৃপক্ষের দোষ নেই বলেও জানান। আবুধাবির আইডেন্টিটি সিটিজেনশিপ অথরিটির অনুমোদন না থাকায় সেদেশের ইমিগ্রেশন বোর্ডিং ওকে করার পরেও তাদের প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। ১০ আগস্টের পর আইসিএ অনুমোদন লাগবে না বলে দেশটি জানালেও পরে আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এই জটিলতা তৈরি হয়েছে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওই প্রবাসীরা আবুধাবি যাওয়ার পরে তাদের বিমানবন্দরে নামতে দেয়া হয়নি। ফলে তাদের হোটেলে রাখতে বাধ্য হয় বিমান। এছাড়া এয়ার অ্যারাবিয়া ও এমিরেটসের ফ্লাইটে যাওয়া আরও প্রায় আড়াইশ প্রবাসী একই কারণে সেখানে আটকা পড়েছে বলে জানা গেছে।
এর মধ্যে সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার ফ্লাইটে ২১৪ প্রবাসীকে নিয়ে আবুধাবি থেকে ফিরে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এর মধ্যে ৬৮ জন বিমানবন্দর থেকে ফেরত পাঠানো যাত্রী।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

