- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» নিজ পেশাককে হৃদয় দিয়ে ভালোবাসতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান আইজিপির
প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: নিজ পেশাককে হৃদয় দিয়ে ভালোবাসতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজায় সদ্য স্থানান্তরিত নৌ পুলিশ সদর দফতরে নৌ পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, আমাদের মধ্যে যা কিছু খারাপ তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গতানুগতিক তথা প্রথাগত পুলিশিং থেকে আমাদেরকে বেরিয়ে এসে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে বৃহত্তর পরিসরে কাজ করতে হবে। গর্বের সাথে চাকরি করতে হবে যেনো গর্ব নিয়ে বাড়ি যেতে পারি।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সদস্যদের যে যোগ্যতা, দক্ষতা ও মেধা রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ ও দেশের মানুষের জন্য আরও অনেক বেশি কাজ করা সম্ভব।
গতানুগতিক পুলিশিংয়ের চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, পুলিশিং এক ধরনের যুদ্ধ। অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাথে সার্বক্ষণিক যুদ্ধ করে সমাজ ও দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে হয়। দেশের স্বার্থে এ যুদ্ধে সব সময় সফল হওয়া জরুরি, বলেন আইজিপি।
অনুষ্ঠানে আইজিপি বাংলাদেশ পুলিশের অপেক্ষাকৃত নতুন ইউনিট নৌ পুলিশকে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে নৌপথে নিরাপত্তা বিধানের পাশাপাশি মাছ ও মাছের প্রজনন অঞ্চল রক্ষা, জলাশয়ের দূষণ কমানো, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, অবৈধ জাল উদ্ধার, অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা, নৌ পুলিশের মাধ্যমে ৯৯৯ এর সাফল্যের কথা ইত্যাদি উল্লেখ করে তিনি নৌ পুলিশের সকল সদস্যকে সাধুবাদ জানান।
নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) মো. মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ফাইনান্স) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বিগত দিনে নৌ পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড এবং আভিযানিক সাফল্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান আইজিপির যোগ্য নেতৃত্বের কারণে স্বল্প সময়ের মধ্যে নৌ পুলিশকে একটি শক্তিশালী, দক্ষ ও কার্যকরী ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। নৌ পুলিশের এই সফল পথ চলায় সর্বতোভাবে পাশে থাকার জন্য তিনি আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

