- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» করোনায় সাবেক মন্ত্রী আ খ ম জাহাঙ্গীরের মৃত্যু
প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ৪ বারের সাবেক এমপি, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন (৬৬) (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বৃহস্পতিবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ৩ ডিসেম্বর আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও তার স্ত্রী সেলিনা হোসাইনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। তারা দুজনেই করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকার বিএসএমএমইউতে নমুনা দেন এবং ওই দিনই তাদের দুজনের রিপোর্ট পজিটিভ আসে। আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জন্মগ্রহণ করেন।
আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) থেকে এমপি নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ১৯৯৮ সালে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গলাচিপা ও দশমিনা উপজেলার স্থানীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের বর্তমান এমপি এসএম শাহজাদা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন শওকতসহ দলীয় নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত

