সর্বশেষ

» মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব সভাপতি বুলবুল

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,

মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে…পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের…যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930