- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
» চলতি বছর হচ্ছে না পিইসি-জেএসসি- ইইসি-জেডিসি পরীক্ষা
প্রকাশিত: ১১. আগস্ট. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: চলতি বছর হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। একই সঙ্গে বাতিল হতে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
মঙ্গলবার (১১ আগস্ট) একটি জাতীয় দৈনিকের প্রিন্ট সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
মহামারি করোনাভাইরাস স্থিতিশীল না হওয়ার কারণে এই দুই পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ভিত্তিতে উভয় মন্ত্রণালয়ে পৃথক দুটি সারসংক্ষেপ তৈরি হচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে এটি অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। দুই মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এক সূত্রে জানা যায়, সমাপনী পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও এই দুই স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়া হবে। এই ফলাফলের ওপর ভিত্তি করে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষাবর্ষ দীর্ঘ না করে বছরের মধ্যেই ছাত্রছাত্রীদের শ্রেণিভিত্তিক লেখাপড়া শেষ করার চিন্তাভাবনা চলছে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হয় তাহলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেয়া হবে।
আর যদি ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ‘অটো-পাস’ দিয়ে তুলে দেয়া হবে। এই উভয় ক্ষেত্রেই পাঠ্যবই বা সিলেবাসের যে অংশটুকু পড়ানো সম্ভব হবে না তার অত্যাবশ্যকীয় পাঠ পরের শ্রেণিতে দেয়া হবে। এজন্য জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘কারিকুলাম ম্যাপিং’ করে দেবে। এ লক্ষ্যেই কাল বুধবার এনসিটিবিতে কারিকুলাম বিশেষজ্ঞদের বৈঠক শুরু হচ্ছে। এছাড়া কয়েকদিন ধরে এ নিয়ে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে (নেপ) বিশেষজ্ঞদের বৈঠক চলছে।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী