সর্বশেষ

» শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সিলেট আ.লীগের কর্মসূচি

প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। ১৪ ডিসেম্বর (সোমবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০টায় চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও সাড়ে এগারোটায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানসমূহে নিজ নিজ ব্যানারে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের আহ্বান জানানো যাচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031