- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
» শেষ পর্যন্ত সুপ্রিমকোর্ট ভোটের ফল পাল্টে দেবে: ট্রাম্প
প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২০ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: এবার আদালতের কাঁধে বন্দুক রেখে উতরে যাওয়ার ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশা শেষ পর্যন্ত সুপ্রিমকোর্ট ভোটের ফল পাল্টে দেবে। নির্বাচনে ভূমিধস জয়ের আশা আবারও ব্যক্ত করেছেন রিপাবলিকান এ নেতা।
বৃহস্পতিবার টুইটার ও ফেসবুক পোস্টে এ আশাবাদের কথা জানান তিনি।
সমর্থকদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন, আমি শুধু এতটুকু বলতে পারি আমায় নিয়ে মার্কিনিরা এখনও স্বপ্ন দেখছেন। জনগণের স্বপ্ন ও শক্তি প্রমাণের সুযোগ পেলে আমরাই জয়ী হতে চলেছি।
প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ধরে ট্রাম্প বলেন, ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির নির্বাচনের পর সুপ্রিমকোর্টের কাছে দেশকে রক্ষা করার সুযোগ এসেছে।
তবে বাস্তবতা হলো- দুদিন আগেই সুপ্রিমকোর্ট পেনসিলভানিয়ায় ট্রাম্প শিবিরের করা আবেদন খারিজ করে দিয়েছে। টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের মামলার জবাব দিয়েছে দেশটির চারটি অঙ্গরাজ্য। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের দেয়া জবাব ট্রাম্পের পক্ষে যায়নি।
জবাবে চার অঙ্গরাজ্য টেক্সাসের অ্যাটর্নি জেনারেলও ট্রাম্পের নির্বাচনে কারচুপিসংক্রান্ত দাবিকে ভুয়াভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এমন ভিত্তিহীন মামলা খারিজ করার জন্য তারা সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানিয়েছেন।
এর আগে ট্রাম্পের নিয়োগ দেয়া অ্যাটর্নি জেনারেল স্পষ্ট বলে দিয়েছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার যে অভিযোগ ট্রাম্প করেছেন তার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যই ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যয়ন করেছে। এই ফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজ ভোট দেবে। এতে বাইডেনেরই জয়জয়কার হওয়ার কথা।
এ পর্যন্ত বেসরকারি ফলে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২৩৪টি। পপুলার ভোটও বেশি পেয়েছেন বাইডেন।
প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলে এ পর্যন্ত অর্ধশত মামলা করেছেন। তার মধ্যে ৩০টির মতো মামলা খারিজ হয়ে গেছে।
কোথাও নিজের মিথ্যা দাবি নিয়ে এখন পর্যন্ত দাঁড়াতে পারেননি ট্রাম্প। তবু তিনি তার জয় হবে বলে হুংকার দিয়ে চলছেন।
সব কিছু ঠিক থাকলে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে ডেমোক্র্যাট নেতা বাইডেনের।
তথ্যসূত্র : আলজাজিরা।
সর্বশেষ খবর
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

