- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» রাষ্ট্রীয় মর্যাদায় মফিজুর রহমান বাদশা’র দাফন সম্পন্ন, ৩ দিনের শোক কর্মসূচি
প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা’র রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা ২টায় সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ছালিয়াস্থ নিজ বাড়ি সংলগ্ন মাঠে গার্ড অব অনার এবং জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর পূর্বে মরহুমের কফিনে সিলেট জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আশফাক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বড় ছেলে আরিফ আহমদ সুমন। এছাড়া জানাজায় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার রাত ৯.৫০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। এছাড়া বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে সভাপতির মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ। ফুলেল শ্রদ্ধার পাশাপাশি মঙ্গলবার প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন উপাসনালয়েও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ ডিসেম্বর বাদ আসর সিলেট শহরতলির তেমুখি হাজী সুন্দর আলী জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত

