সর্বশেষ

» প্রবাসী রাজন মিয়ার উদ্যোগে নগরীর হাজীপাড়ায় খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরন

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: 
সিলেট নগরীর সুবিদবাজারের হাজীপাড়া এলাকায় যুক্তরাজ্য প্রবাসী রাজন মিয়া ও নিপা বেগমের উদ্যোগে ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ মনুর সার্বিক সহযোগিতায় অসহায় গরীব ও মেহনতি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

শনিবার ৫ ডিসেম্বর সন্ধ্যা ৮ ঘটিকায় হাজীপাড়া মসজিদ প্রাঙ্গনে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান সাবু সভাপতিত্বে ও সংঘঠক মাহমুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দীন আহমদ।বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল,মহানগর যুবলীগ নেতা সেলিম আহমদ,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ খান সায়েক,নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
প্রধান অতিথি বক্তব্যে মাসুক উদ্দীন বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।আমাদের সকলের উচিত প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে।দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও দেশের কোন মানুষ আজ না খেয়ে মারা যাচ্ছে না।সরকারের পাশাপাশি সমাজের বিওবানদের ও অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় প্রায় দেড় শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরন করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930