সর্বশেষ

» কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক:: কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৯টায় সিলেট জেলা পরিষদের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ নেতৃত্ব দেন। এসময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রাতের আধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তুমুলক শাস্তি দাবি করেছেন তারা।

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728