সর্বশেষ

» ১১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মরহুম খোকনের পরিবারের পাশে এমদাদ চৌধুরী

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর বিএনপির ১১নং ওয়ার্ড সভাপতি সদ্য প্রয়াত মরহুম আমিনুর রশীদ খোকনের পরিবারের পাশে দাড়িঁয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে তিনি ধারাবাহিকভাবে অসুস্থ দলীয় নেতাকর্মী, শোকাহত দলীয় নেতাকর্মীদের খোজঁ খবর নিচ্ছেন। এর অংশ হিসেবে গতকাল বিএনপি নেতা মরহুম আমিনুর রশীদ খোকনের বাসভবনে গিয়ে মরহুমের পরিবারকে সমবেদনা জানান ও তার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এছাড়াও মরহুমের পরিবারের খোজঁ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, মরহুমের ছেলে তালহা, মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন, মহানগর সহ-বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার আমীন ও সহ-শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ ও সাংগঠনিক সম্পাদক তায়েফ আহমদ প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30