সর্বশেষ

» কানাইঘাটে ৫ নং বড়চতুল ইউপি বিএনপির কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,কানাইঘাট উপজেলার ৫ নং বড় চতুল ইউপি এর উদ্যোগে আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সভা গতকাল বুধবার ( ১৮ নভেম্বর) অনুষ্টিত হয়েছে। ৫ নং বড় চতুল ইউপি বিএনপির সভাপতি মো: অাব্দুন নুরের

সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির অাহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির অাহ্বায়ক ও ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান অাব্বাস উদ্দিন। সভায় বক্তারা বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশে খুন, রাহাজানি, দুর্নীতি, ধর্ষণের ত্রাসের রাজত্ব কায়েম করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। বিএনপির জনপ্রিয়তায় ইর্ষান্বীত হয়ে সরকর  দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ দলের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্দে মিথ্যা মামলা-হামলা দিয়ে দমন-নিপীড়ন চালাচ্ছে। এমতাবস্থায় সারাদেশে বিএনপি সাংগঠনিক কর্মকান্ড বেগবান করার জন্য এবং আগামীর দিনের আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য সব জায়গায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930