সর্বশেষ

» করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

 

বুধবার গণমাধ্যমকে নিজেই এ তথ্য জানিয়েছেন হানিফ।

 

মাহবুবউল আলম হানিফ জানান, কয়েক দিন ধরেই তার শরীরে হালকা জ্বর ছিল। বুধবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

 

তিনি বলেন, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।  দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই আওয়ামী লীগ নেতা।

           

সর্বশেষ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031