সর্বশেষ

» গোলাপগঞ্জে হারিয়ে যাওয়া দুই শিশুর লাশ মিললো পুকুরে

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: গোলাপগঞ্জের বাঘায় ইউনিয়নের রুস্তমপুরে মাছ শিকার দেখতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশু তাউসিফ আহমদ (৭) ও আলামিন আহমদ (৫) এর লাশ মিলেছে পুকুরে।

 

রোববার (১ নভেম্বর) সকালে রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।

 

মৃত তাউসিফ আহমদ রুস্তমপুর গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে ও আলামিন আহমদ একই গ্রামের কবির মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেন তাউসিফ আহমদের পিতা ফয়জুর রহমান।

 

এর আগে গতকাল শনিবার তারা বিকেলে বাড়ির পাশে মাছ শিকার দেখতে গেলে আর বাড়ি ফিরেনি৷ সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031