সর্বশেষ

» এমসি’র ছাত্রাবাসে গণধর্ষণ মামলার আসামি রনি আবারও রিমান্ডে

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনিকে আবারও তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে এবার আলাদা একটি (অস্ত্র) মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে রনিকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে ৪ দিন রিমান্ডের আদেশ দেন বিচারক সাইফুর রহমান।

 

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর  এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে এসএমপির শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930