সর্বশেষ

» দি ম্যান এন্ড কোম্পানীর এমডি ফারুক আহমদ মিছবা’র পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক:: দি ম্যান এন্ড কোম্পানীর চেয়ারম্যান আব্দুল মুক্তাদির ও সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল ড.এনামুল হক সরদার, পরিচালক আব্দুস ছামাদ ও পরিচালক আজাদ উদ্দীন সহ গংদের বিরুদ্ধে পাল্টা সংবাদ করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ মিছবাহ।

 

আজ (১৪ অক্টোবর) বুধবার নগরীর এক অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ফারুক আহমদ মিছবাহ নিজেকে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন। তিনি বলেন কোম্পানী আইন অনুযায়ী আমি স্বপদে বহাল আছি। বৈধ কিংবা অবৈধের ব্যাপারে আদালতের কোনো নির্দেশনা নেই বলে তিনি উল্লেখ করেন।

 

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফারুক ফারুক আহমদ মিছবা বলেন বিগত (১২ অক্টোবর) কোম্পানীর পরিচালক আব্দুল মুক্তাদির নিজেকে কোম্পানীর চেয়ারম্যান দাবী করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তা সত্য নয়। তিনি বলেন মূল কথা হলো সাবেক চেয়ারম্যান এনামুল হক সরদারের কাছে কোম্পানীর পাওনা টাকা চাওয়ায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম,দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারীতার মত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেন।মিছবাহ বলেন, গত ১২ অক্টোবরের সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অসত্য। মুক্তাদির গংরা সত্যের অপলাপ করেছেন মাত্র। তবে উচ্চ আদালতে আমার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা বিচারাধীন আছে।

 

সংবাদ সম্মেলনে ফারুক আহমদ মিছবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মনোনীত চেয়ারম্যান শওকত হোসেন ইমাম।এতে কোম্পানীর অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930