- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট নগরীতে জামায়াতের প্রচার মিছিল ও গণসংযোগ
প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার
চেম্বার ডেস্ক: আগামী ৬ ডিসেম্বর শনিবার ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল করেছে মহানগর জামায়াত। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর মদীনা মার্কেট পাঠানটুলা এলাকায় মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে উক্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে শনিবারের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বুধবার বিকেলে দক্ষিণ সুরমায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারের নেতৃত্বে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এদিকে বুধবার বিকেলে মদীনা মার্কেট পয়েন্ট থেকে একটি প্রচার মিছিল শুরু হয়ে পাঠানটুল পয়েন্ট প্রদক্ষিণ করে ফের মদীনা মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
জালালাবাদ থানা জামায়াতের আমীর ক্বারী মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার। মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন- থানা সহকারী সেক্রেটারি আশফাক আহমেদ চৌধুরী আনাস, যুব বিভাগ সভাপতি ফয়জুল হক ও সহ সভাপতি সাবেক কাউন্সিলর রিয়াজ মিয়া, ৩৮নং ওয়ার্ড সভাপতি প্রভাষক দুলাল আহমদ, ৮নং সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ সেক্রেটারি এখলাছুর রহমান আবিদ, ৩৮নং ওয়ার্ড সহ-সভাপতি মাওলানা উসমান গনি ও মাষ্টার গোলজার আহমদ, সেক্রেটারি হোসাইন আহমদ, ৩৭নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল মাজিদ, ৯নং সেক্রেটারি সাইফুল আমীন, ৩৮নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান আহমদ, ৩৯নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি কবির আহমদ ও মইনুল ইসলাম প্রমুখ।
মিছিল সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর শনিবার বেলা ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রামা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত ও ৮ দলের সর্বস্তরের জনশক্তি ছাড়াও সিলেটবাসীর অংশগ্রহণে উক্ত সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়

