- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» কানাইঘাটে এক তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার
চেম্বার ডেস্ক: কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী রাতাছড়া গ্রামে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছয়ফুল নামে এক যুবককে জোরপূর্বক ধরে এনে বাড়ির খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুই প্রতিবেশী। নিহত ছয়ফুলের বাড়ি রাতাছড়া গ্রামেই। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজন হলেন প্রতিবেশী সাকিল আহমদ এবং সুমন আহমদ। জানা যায়-ছয়ফুল ও অভিযুক্ত সাকিল আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সাকিল আহমদ প্রকাশ্যেই ছয়ফুলকে তার বাড়ির সামনে থেকে জোরপূর্বক আটক করে। এরপর তিনি ছয়ফুলকে নিজের বাড়ির বারান্দার একটি খুঁটিতে শক্ত রশি দিয়ে বেঁধে ফেলেন। খুঁটিতে বাঁধা অবস্থায়ই ছয়ফুলের সঙ্গে হামলাকারীদের টাকা লেনদেন নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাকিল ও সুমন ধারালো দা দিয়ে ছয়ফুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ছয়ফুলের আর্তচিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা ছয়ফুলকে উদ্ধার করে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল মানবজমিনকে জানিয়েছেন- ঘটনাটি পূর্ববর্তী একটি মারামারির জেরে ঘটেছে। দুষ্কৃতকারীরা ছাইফুলকে মোটরসাইকেলে যাওয়ার পথে আটকিয়ে আঘাত করে। এই হত্যাকাণ্ডে শাকিল এবং সুমন নামে দু’জন অভিযুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং দ্রুতই মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর