সর্বশেষ

» নেতাকর্মীদের কৌতূহল কেন্দ্রের দিকে, সিলেট-৫ আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার প্রতিবেদক: সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনের ডামাডোল ততই বেজে উঠছে। নেতাকর্মীদের কৌতূহল কেন্দ্রের দিকে, সিলেট-৫ আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে এবার মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন বিএনপির অনন্ত ৬ নেতা।

এর মধ্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির ১ম সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন), মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার।

সকলেই মনোনয়নের ব্যাপারে আশাবাদী। মাঠ চষে বেড়াচ্ছেন প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীরা। তবে সকলের কন্ঠেই একি সুর, যিনিই মনোনয়ন পান থাকতে হবে দলীয় প্রার্থী ও ধানের শীষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী সপ্তাহেই বিএনপি দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031