- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» শাহপরানে শিবির নেতার উপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত
প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক :সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় শাহপরান থানা ছাত্রশিবির সেক্রেটারি মোঃ আবুল খায়ের এর উপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭ ঘটিকার দিকে
হযরত শাহপরান (র:) বাজার থেকে সাংগঠনিক কাজ শেষে
নীপবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন ছাত্রনেতা মোঃ আবুল খায়ের।
এ সময় হঠাৎ পিছন থেকে ৬/৭টা মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলার চেষ্টা করে।
তাৎক্ষণিক সন্ত্রাসী কার্যক্রমের অবস্থা টের পেয়ে দ্রুত বাইক ফেলে রাস্তার বিপরীত পার্শ্বে দৌড় দেন আবুল খায়ের। কিন্তু সদর উপজেলা গেট প্রাঙ্গণে যেতেই তিনি আক্রমণের শিকার হোন।
স্থানীয় সুত্রে জানা যায়, খাদিমপাড়া এলাকার দুর্ধর্ষ ছাত্রলীগ ক্যাডার শাহরিয়ার আহমদ চৌধুরীর নেতৃত্বে প্রায় ১০ থেকে ১২ জন যুবক এই সন্ত্রাসী হামলা চালায়। তারা হকিস্টিক দিয়ে উপর্যুপুরি আঘাত ও বেধড়কভাবে পেটাতে থাকে এবং হত্যার উদ্দেশ্য রামদা দিয়ে কুপিয়ে উপজেলা প্রাঙ্গণের ড্রেনে ফেলে রেখে যায় শাহরিয়া ও তার অনুসারীরা।
তাৎক্ষণিক উপস্থিত জনতা আহত আবুল খায়েরকে উদ্ধার করে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ প্রাইভেট হসপিটাল ইবনে সিনাতে ভর্তি করেন।
আজ সকালে ভুক্তভোগীর মামার সাথে যোগাযোগ করলে তিনি জানান,দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তার ডানহাতে বড় ধরণের জখম হয়েছে। প্রচন্ড রক্তক্ষরণে বর্তমানে তার অবস্থা খুবই আশংকাজনক।
রাজনৈতিক সুত্রের জের ধরে মুলত এই হত্যাচেষ্টা চালানো হয় বলে এমনটা দাবী করছেন। এ বিষয়ে গতকাল রাতে শাহপরান থানা পুলিশের সাথে তিনি যোগাযোগ করলে শাহপরান থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গুরুত্বের সহিত আমলে নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর