সর্বশেষ

» কানাইঘাটে গাজী বুরহান উদ্দিন (রহ.) জামেয়ায় গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০২৫ | সোমবার

চেম্বার প্রতিবেদক: কানাইঘাটের গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার মুহাদ্দিস ডক্টর মাওলানা ইব্রাহীম আলী বলেছন, সময়কে গুরুত্ব দিতে হবে। সময়ের গুরুত্ব ছাড়া কোন শিক্ষার্থী, কোন সমাজ,কোন দেশ উন্নতি করতে পারেনা।

পাশাপাশি সমাজের গুণিজনকে সম্মান দিতে হবে, তবে নিজেরা সম্মানিত হবে।
তিনি কানাইঘাট উপজেলার গাজী বুরহান উদ্দিন (রহ.) জামেয়া ইসলামিয়া কর্তৃক গুনীজন সংবর্ধনা ও ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জামেয়ার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
জামেয়ার ম্যানেজিং কমিটির সভাপতি ডা: হাবিবুর রহমান হোসাইনির সভাপতিত্বে ও শিক্ষক আকরাম বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি বদরুল আমীন হারুন, ঝিংগাবাড়ী ফাজিল ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা মো: আনওয়ারুল্লাহ, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা কবির আহমদ, গাছবাড়ী ডেভলাপমেন্ট এসোসিয়েশন ,ইউকের সভাপতি আবুল ফাতেহ ফাত্তাহ, ইউকে প্রবাসী ও জামেয়ার ডিরেক্টর মাওলানা দেলওয়ার হুসেন, লামা ঝিংগাবাড়ী কাপ্তানপুর মোহাম্মদীয়া আলিম মাদরাসার সুপার মাওলানা মো: মর্তুজা আহমদ,সড়কের বাজার ফাজিল মাদরাসার আরবি প্রভাষক হাফিজ মাওলানা মামুনুর রশিদ আল মাদানী, জামেয়ার প্রধান শিক্ষক মাওলানা হিলালুল ইসলাম, জামেয়ার ডিরেক্টর হাফিজ জয়নুল আবেদীন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার সহকারি সুপার মাওলানা ক্বারী শাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় জামেয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদুল ইসলাম ও সাবেক সহকারী মৌলভী মাও.ফারুক আহমদ।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930