সর্বশেষ

» কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অাজ বৃহস্পতিবার দুপুরে কানাইঘাট পূর্ব বাজার (খেয়াঘাট) এলাকায় সুরমা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাশটি সুরমা নদীতে দেখতে পেয়ে স্থানীয়রা কানাইঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করে। কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031