সর্বশেষ

» সিলেটে ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সিটি করপোরেশনে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।

এতে অংশ নেন সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

এবার করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নির্দেশনায় সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪ দিন ব্যাপি ধরে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবে।

 

ক্যাম্পেইন শুরু হবে ৪ অক্টোবর, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

 

সিলেট সিটি করপোরেশনের স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান মিলে মোট ২৪৭টি টিকাদান কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে শূন্য থেকে ৫৯ মাস বয়সের ৬ লাখ ১৪ হাজার ১৭ জন শিশুকে ভিটামিট ‘এ’ খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে কোন শিশু যাতে বাদ না পড়ে সেজন্য ‘মাইক্রোপ্ল্যান’ অনুসারে সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপিাশি ৪৯৪ জন স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে অংশ নেবেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930