সর্বশেষ

» কানাইঘাটের নতুন ইউএনও সুনামগঞ্জের সুমন্ত ব্যানার্জী

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার

চেম্বার ডেস্ক:: সিলেট সদর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার সুমন্ত ব্যানার্জী কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি পেয়েছেন । জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২এর প্রজ্ঞাপন মোতাবেক গত ১৭ সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত পত্রে সুমন্ত ব্যানার্জীকে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করেন।

 

 

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সদর ভূমি অফিসে সুনামের সাথে সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামগঞ্জের কৃতি সন্তান সুমন্ত ব্যানার্জী।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930