- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» খালেদা জিয়াকে মুক্তি না দিলে যেকোনো পরিণতির জন্য তৈরি থাকুন: মির্জা ফখরুল
প্রকাশিত: ২৯. জুন. ২০২৪ | শনিবার
চেম্বার ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে ৬ বছর ধরে আটক রেখেছেন। পরিষ্কার করে বলতে চাই- দেশনেত্রীকে মুক্তি দিন, অন্যথায় যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এ দেশের মানুষ কখনো খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি অবস্থায় থাকতে দেবে না।
শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ আট মাস পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচির প্রথম দিনে নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এ সরকার থাকা মানেই হচ্ছে দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া। তাই নিজেদেরকে রক্ষা করতে হলে সামনের দিনে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। আন্দোলনের মাধ্যমেই এ দানব সরকারকে পরাজিত করতে হবে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও গাজীপুর জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। বেলা পৌনে ৩টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়ে চলে সোয়া ৬টা পর্যন্ত।
আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দিয়েছে। সাবেক সেনাবাহিনীর প্রধান আজকে দুর্নীতির সঙ্গে জড়িত। অবিশ্বাস্য লাগে যখন দেখি পুলিশ বাহিনীর প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক, এনবিআরের কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক। সব এখন বেরিয়ে আসছে। কিন্তু আরও যারা বড় বড় রাঘব-বোয়াল, যারা এই চুরির হোতা তাদেরকে এখনো ধরা হচ্ছে না।
বিএনপি মহাসচিব বলেন, লক্ষ্য একটা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। কারণ দেশনেত্রী সারা জীবন দেশের জনগণের পাশে থেকে সংগ্রাম করেছেন। তিনি এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের জন্য অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের ত্যাগ দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এটা এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদের রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। ভয়ে মারা যাওয়ার চাইতে সাহস করে প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে একমাত্র কাজ।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

