সর্বশেষ

» কানাইঘাটের বিদায়ী ইউএনও বারিউল করিম খানকে সংবর্ধনা

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২০ | রবিবার


Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের পরিকল্পনা কমিশনের বদলী জনীত উপলক্ষ্যে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর মুমিন চৌধুরী। উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন ও পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান তার বক্তব্যে বলেন, কানাইঘাটে এক বছরের অধিক সময় সরকারি দায়িত্ব পালনকালে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক মহল, সূধীজন, সাংবাদিক সহ সকল মহলের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছিলাম বিধায় সরকারের নির্বাহী আদেশ পালনের পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকান্ড ত্বরান্বিত সহ প্রশাসনিক সকল সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। সরকারি নির্বাহী আদেশ পালন করতে গিয়ে উদ্দেশ্যমূলক ভাবে কারো ক্ষতি করার চেষ্টা করিনি, আইন মোতাবেক কাজ করতে গিয়ে সবাইকে সন্তোষ্ট দেয়া সম্ভব নয়। তারপরও দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে কোন ধরনের কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সভাপতির আহ্বান জানান বিদায়ী নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান। তিনি আরো বলেন, কানাইঘাটের মানুষজন অত্যন্ত ভালো, আপনাদের কথা সব-সময় আমার মনে থাকবে। আমিও আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি, কানাইঘাটে কর্মরত থাকা অবস্থায় একদিনও সরকারি ছুটি নেইনি। যেখানে যাচ্ছি সেখানে কানাইঘাটের মানুষের কাজ করার সুযোগ থাকলে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান একজন সৎ, নিষ্ঠাবান, দক্ষ, সাহসী, সরকারি কর্মকর্তা ছিলেন। দুর্নীতিবাজদের সাথে আপোষ করেননি, কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেননি সরকারি আদেশ পালন করতে গিয়ে তিনি দিনরাত মানুষের জন্য কাজ করেছেন। কানাইঘাটের মানুষ তাকে সব-সময় স্মরণ রাখবে। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বারিউল করিম খানের কর্মদক্ষতা সততার জন্য সবাই তার প্রশংসা করেন।

Manual7 Ad Code

রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সূধীজন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেইন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাও. আবুল হোসাইন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, কানাইঘাট বেসরকারি শিক্ষা ট্রাস্টের সভাপতি চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, প্রাথমিক শিক্ষক আনোয়ার হোসেন, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর রশিদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি সচিব নজমুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code