- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» টোকেনের আশায় আজও সৌদি প্রবাসীদের ভিড়
প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক:: আজ রোববারও (২৭ সেপ্টেম্বর) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় ভিড় করছেন সহস্রাধিক প্রবাসী।
হোটেল সোনারগাঁওয়ের গেটে সকাল থেকেই অবস্থান করছেন এসব প্রবাসী বাংলাদেশি।
যদিও গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল আগামী ৪ অক্টোবরের আগে নতুন কোনো টোকেন দেওয়া হবে না। ফ্লাইট বাতিলের তারিখ ধরে পরবর্তী টোকেন দেওয়া হবে বলেও জানায় সংস্থাটি। একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইস্যু করছে এয়ারলাইন্সটি।
কিন্তু তারপরও প্রচুর প্রবাসী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন। টোকেন-টিকিট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।
সাতক্ষীরা থেকে আসা খোরশেদ আলম এই প্রতিনিধিকে বলেন, ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। কিন্তু এখনো টোকেন পাইনি।
যদিও সৌদি সরকার জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ঢাকাস্থ সৌদি দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়াতে হবে।
জানা গেছে, ভিসার মেয়াদ বাড়ানোর পর টিকিটের জন্য টোকেন নিতে আসতে হবে।
সরকারের কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি বাংলাদেশিদের জন্য ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ায় সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ভিসার মেয়াদ পরবর্তী ২৪ দিন বাড়ানো হয়েছে।
এর আগে সৌদি সরকার সব বিদেশি কর্মীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দেয়। এরপরই টিকিটের জন্য সংকট তৈরি হয়। সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ায় এ সংকট দেখা দেয়।
কিন্তু ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর পরও দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

