- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» কানাইঘাটে মাদক মামলায় তরুণ ফুটবলার জুনেদ আহমদ গ্রেফতার
প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক মামলার পলাতক আসামী তরুণ ফুটবলার জুনেদ আহমদকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র৷ জুনেদকে বুধবার (২৭ জানুয়ারি) গভীর রাতে লালারচকস্থ তার মামার বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গত শনিবার (২৩ জানুয়ারি) রাতে রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে মাদক ব্যবসায়ী ও ভাসমান মাদক বিক্রেতা আজমল হোসেন উরফে কালাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে ধাওয়া দেন। জনতার ধাওয়া খেয়ে আজমল হোসেন পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি কানাইঘাট থানা পুলিশ জানতে পেরে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশে থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ ও এসআই মুজিবুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে থানা পুলিশ কানাইঘাট রাজাগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তালবাড়ী খালোপাড় গ্রামের একটি বাড়ি থেকে চটের বস্তায় রক্ষিতসহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার মোট ২১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী আজমল হোসেন উরফে কালাসহ আরো ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দয়ের করে। কানাইঘাট থানার মামলা নং- ১১, তারিখ- ২৩/০১/২০২১খ্রিঃ। এ মামলার ২ নং আসামী ছিলেন ফুটবলার জুনেদ আহমদ। এছাড়াও এ মামলায় আসামী করা হয়েছে এমাদুর রহমান, আবুল মনসুর ও গ্রেফতারকৃত জুনেদ আহমদের ভাই মাহফুজ আহমদকে।
এদিকে, তরুণ ফুটবলার জুনেদ আহমদকে মাদক মামলায় গ্রেফতারে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন মাদক মামলায় জুনেদকে ফাঁসানো হয়েছে। জুনেদ আহমদের পিতা আব্দুল কুদ্দুছ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিলাল আহমেদ তার ছেলেকে মাদক মামলায় আসামী করে পুলিশ দিয়ে গ্রেফতার করেছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, মামলার এজহারভুক্ত আসামী হিসেবে জুনেদকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

