সর্বশেষ

» কানাইঘাটে সাংবাদিক বদরুল আলমের ওপর পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকদের হামলা

প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০২২ | সোমবার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সাংবাদিক বদরুল আলমের ওপর পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকরা হামলা করেছে।

আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে কানাইঘাট উপজেলার গাছবাড়ী আইডিয়্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসী হামলায় আহত বদরুল আলম কানাইঘাট প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের কানাইঘাট উপজেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোটের আগের রাত কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউপির নির্বাচন সংক্রান্ত “রাত পোহালেই ভোট : কানাইঘাটে নৌকার প্রার্থীর রাতেই ভর্তি ব্যালট বাক্স”! শিরোনামে
একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদে কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে সরকার দলের নৌকা মার্কার প্রার্থী, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদ আহমদ ও তার সমর্থকরা আগের রাতে কেন্দ্র দখল করে ভোটের বাক্স ভর্তি করে রাখার সরেজমিন সংবাদ প্রকাশিত হয়।
পরের দিন নির্বাচনে পরাজিত হন ঐ প্রার্থী। নির্বাচনে পরাজিত হলে সেই আক্রোশ থেকেই সাংবাদিক বদরুল আলমের উপর হামলা করেন চেয়ারম্যান প্রার্থী মাসুদ আহমদের লোকজন।
আজ দুপর ১টার দিকে বদরুল আলম স্থানীয় গাছবাড়ী বাজার থেকে বাড়ীতে ফেরার পথে গাছবাড়ী আইডিয়্যাল কলেজের সম্মুখে যাবার পর পূর্বথেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর আক্রমন চালায়। এতে তিনি হাত-পা ও মাথায় আঘাত পান। তার শোর চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বদরুল আলমকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31