সর্বশেষ

» জেলা ছাত্রদল নেতা রাহেলের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক রাহেলের আমৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য সংগ্রাম করে গেছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধিন অবস্থায় তার অকাল মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। তার মৃত্যুতে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। রাহেলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম রাহেল আহমদকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031