- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» সিলেট-জকিগঞ্জ রুটে ফের ধর্মঘটের ডাক
প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৩ | সোমবার
নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে ফের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেটের প্রতিনিধিত্বশীল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বুধবারের মধ্যে তাদের দাবী মেনে নেয়া না হলে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকী দিয়েছেন তারা।
জানা গেছে, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে রোববার রাতে নগরীর কদমতলীস্থ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বৃহস্পতিবার থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে প্রতিদিন ৪টির বেশি বিআরটিসির বাস চলাচল না করা, প্রত্যেকটি বাস আসা যাওয়া বাবদ ১টি করে মোট ৪টি ট্রিপ দেওয়ার জন্য আমরা প্রথমে ১১ জানুয়ারি এবং পরবর্তীতে ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু কোন ফলাফল আসেনি। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা ৩০ জানুয়ারি থেকে সিলেট-জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিই।
প্রশাসনের আশ্বাসে আমরা সেই কর্মসূচি স্থগিত করি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোন দাবি মানা হয়নি জানিয়ে তারা বলেন, প্রশাসনের সাথে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বুধবারের মধ্যে (৮ মার্চ) আমাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার (৯মার্চ) ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। এই সময়ে এই সড়কে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এতে সমাধান না হলে প্রথমে সিলেট জেলা এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন তারা।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর