সর্বশেষ

» সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপরান শাখার মহান শহীদ দিবস পালন

প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২৩ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক::  সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপরান শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, জৈন্তাপুর উপজেলা সমাজ সেবা অফিসার এ.কে আজাদ ভূইয়া, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম, রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সদস্য লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, এডভোকেট জেসমিন সিদ্দিকি, গণসংগীত শিল্পী ফকির মাহবুব, সংগীত শিল্পী মাহমুদা ফকির প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031