সর্বশেষ

» কানাইঘাটে সপ্তাহ পেরিয়ে গেলেও খোঁজ মিলেনি জাহাঙ্গীরের

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কিশোর জাহাঙ্গীর আলমের খোঁজ পায়নি তার পরিবার। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করেছেন নিখোঁজের বড় ভাই দিঘীরপাড় পূর্ব ইউপির মাছুগ্রামের আব্দুল করিমের পুত্র আবু সুফিয়ান। থানার জিডি নং-৮৮৩, তারিখ- ১৭ সেপ্টেম্বর ২০২০।

 

জিডি সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর আলম (১৪) নিজ বাড়ি থেকে কোথায় চলে যায়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা আশপাশ এলাকা, আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে জাহাঙ্গীর আলমের কোন সন্ধান পান নি।

 

নিখোঁজ জাহাঙ্গীরের ভাই আবু সুফিয়ান তার ভাইকে খোঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি জাহাঙ্গীর আলমের সন্ধান পেয়ে থাকেন তবে ০১৭১০-৯০২২৩১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30