- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
» পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা পাবেন না, ফখরুলকে পরশ
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আপনি বরিশালে পদ্মা দিয়ে যাননি, বিমানে চড়ে গেছেন। পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা পাবেন না।’
আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আপনার নেতাকর্মীরা কী শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার থেকে বিরত থেকেছেন? তারা সেটা করেননি, পারেননি। আপনি (ফখরুল) শেখ হাসিনার উন্নয়ন উপেক্ষা করতে পারবেন না।
‘আমি বলতে চাই, শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য। শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার করতে আপনারা বাধ্য। সড়কপথে এক্সপ্রেসওয়ে বা ছয় লেনের সড়কে গেলে সেটাও শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন ছাড়া আর কিছু নেই’ বলেন শেখ পরশ।
যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আমাদের মাথাপিছু আয় এখন ২৮০০ ডলারেরও বেশি। দেশের অর্থনীতি ভারতের চেয়েও ভালো। বাংলাদেশের অর্থনীতিকে বলা হচ্ছে, এশিয়ান টাইগার। এটা আমরা বলছি না, বিশ্ব অর্থনীতিবিদরা বলছেন।’
পরশ বলেন, ‘বর্তমানে বৈশ্বিক মন্দা চলছে। এ পরিস্থিতিতে সবকিছুর দাম বেড়েছে। সবার কষ্ট হচ্ছে। তবে বৈশ্বিক মন্দার কারণে এ সমস্যা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা খুব শিগগির এ সমস্যা কাটিয়ে উঠবো।’
মহাসমাবেশ থেকে তিনটি দাবি তুলে ধরেন যুবলীগ চেয়ারম্যান। তিনি বলেন, ‘পারস্পরিক দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কাছে সরকারের উন্নয়ন এবং বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরতে হবে। আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল যেন ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
সর্বশেষ খবর
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

