- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» হত্যার পরিকল্পনার কথা একদিন আগেই জানতে পারি: ইমরান খান
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।
তিনি বলেন, একদিন আগেই জানতে পেরেছিলাম যে আমাকে হত্যা করা হতে পারে। সেটা ওয়াজিরাবাদ ও গুজরাটের মধ্যে কোথাও হতে পারে।
আজ শুক্রবার (৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বক্তব্যের শুরুতেই ইমরান ক্ষমতাসীন সরকারের সমালোচনা করেন ও অনাস্থা প্রস্তাবের মাধ্যমে কীভাবে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
পিটিআই চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারি দল কখনোই অনাস্থার পদক্ষেপে হারাতে পারতো না। এক্ষেত্রে সফল হতে তারা অর্থ ব্যবহার করেছে। পিটিআই সরকারেরও সেই সক্ষমতা ছিল কিন্তু সে পথে আমরা যাইনি।
এদিকে, ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে পাকিস্তানজুড়ে। এরই মধ্যে ইমরান খানের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানের রাস্তা দখলে নিয়েছে।
পিটিআই সমর্থকরা খাইবার-পাখতুনখোয়ার (কে-পি) পেশোয়ার টোল প্লাজায় জড়ো হতে শুরু করেছে। সেখানে তারা বিক্ষোভ করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রাওয়ালপিন্ডির চকবেলি মোড় থেকে জিটি রোড অবরুদ্ধ করা হয়েছে। মূলত পিটিআই প্রধানকে হত্যা চেষ্টার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে।
এর আগে ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ইমরানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

